
কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি।
আসন্ন প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে যোগ্য, দক্ষ ও নেতৃত্বগুণসম্পন্ন প্রার্থী হিসেবে সিয়াম ভাইকে বিজয়ী করতে সকল ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। তারা মনে করেন, সিয়াম ভাই নির্বাচিত হলে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন, ঐক্য প্রতিষ্ঠা এবং পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করে সাংবাদিকদের অধিকার রক্ষা, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেস ক্লাব গড়ে তুলতে সিয়াম ভাইয়ের বিকল্প নেই। তারা আরও বলেন, “আপনার মূল্যবান ভোটই পারে একটি সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকর প্রেস ক্লাব উপহার দিতে। তাই সভাপতি পদে সিয়াম ভাইকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে প্রেস ক্লাব উন্নয়নের সুযোগ করে দিন।”
এদিকে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন কামনা করছেন।
সচেতন মহলের প্রত্যাশা—সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে এবং প্রেস ক্লাব পাবে নতুন গতি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.