
শ্রী কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি।
নীলফামারীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’ (রেজিঃ নং রাজঃ ৩৪৪৬)-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় শহরের কালিতলাস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জেলা শ্রমিক দলের সভাপতি জনাব মোঃ নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এড. মোঃ মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জজ কোর্টের জিপি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আবু মোঃ সোয়েম।
বক্তারা বলেন, এই ইউনিয়ন গঠনের মাধ্যমে জেলার পরিবহন শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এর ফলে শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসেবার মান উন্নয়নে নতুন এক দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.