
রাসেল রানা, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় আলহাজ্ব আরিফ সিদ্দিকী আইডিয়াল একাডেমীর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মোঃ লাঞ্জু মিয়ার সঞ্চালনায় ও অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও আবেগময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাজীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তব্য রাখেন ফারাজী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ফারাজী, আলহাজ্ব আরিফ আইডিয়াল একাডমীর অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল কাদের ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের স্মৃতিময় দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়ে। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.