
নিজস্ব প্রতিবেদ।
বাংলা নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন বছরের সূচনা হোক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের মাধ্যমে। এ সময় তিনি মোহনগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করেন।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করে বলেন, অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আবারও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি যে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছিলেন, তা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
বর্তমানে রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ার হোসেন আনু জানান, তিনি সবসময় গরিব-দুঃখী ও মেহনতী মানুষের পাশে থাকতে চান। এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে মোহনগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.