
আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নসিমন গাড়ির ধাক্কায় ফাতেমা (২ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২০ এপ্রিল ) সন্ধ্যা আনুমানিক ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফাতেমা ওই গ্রামের সোলেমান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফাতেমা তার বড় ভাই আবির মিয়ার সঙ্গে বাড়ির পাশের পাকা সড়ক দিয়ে হাঁটছিল। এ সময় বালিয়াকান্দি থেকে চামটা অভিমুখে আসা একটি নসিমন গাড়ি পিছন দিক থেকে অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়।
পরে নসিমনের চালক রামকুমার (২৬) ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধুখালী এলাকায় তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.