মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের আলোচিত দয়ারামপুরের মামুনকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা মামলার অন্যতম দুই আসামি তাইজুল ইসলাম ও সোলেমানকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে।
জানা যায়, মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.