
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে এলাকার দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিশু, বৃদ্ধসহ প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
বুধবার (২৪ জুন) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজার শাখায় দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ কার্যক্রমে স্থানীয় দিনমজুর, সাধারণ মানুষ এবং ওয়ালটনের গ্রাহকরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা.নাজমুল হাসান। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবা দেন।
ওয়ালটন প্লাজার বৌলতলী শাখার ম্যানেজার মোহাম্মদ হাসিবুল হাসান জানান,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ওয়ালটন প্লাজা শুধু ব্যবসায়িক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ।
এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে এলাকার প্রায় শতাধিক দরিদ্র ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত সহায়ক বলে তারা মনে করেন। সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ওয়ালটন প্লাজার এ উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.