তৌহিদ, মাগুরা
মাগুরায় গাঁজা সহ জাগলা গ্রামের জামাল মন্ডল (৪৫) কে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের বাসিন্দা মো: জামাল মন্ডল (৪৫), পিতা: মৃত আরিফ মন্ডলকে গাঁজাসহ আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ দণ্ড প্রদান করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আলম হোসেন
Copyright © 2026 অন্যায়ের প্রতিবাদ. All rights reserved.