০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আলোচনা ভেঙে দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে মারধর

মোঃ হেলাল উদ্দিন সরকার।
  • প্রকাশ : ০২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

মোঃ হেলাল উদ্দিন সরকার

ময়মনসিংহ জেলার ​ফুলপুর উপজেলার বিয়ের আলোচনা ভেঙে দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া সোহরাব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবিতে এলাকার জনসাধারণ শুক্রবার রাতে ফুলপুর সদরে বিক্ষোভ মিছিল করেছেন।

​জানা যায়, ভাইটকান্দি পূর্বপাড়া গ্রামের কাউছার মিয়ার সঙ্গে এলাকার এক মেয়ের বিয়ের আলোচনা চলছিল। স্থানীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আল-আমিনের কাছে ছেলে কাউছার মিয়ার চারিত্রিক বিষয়ে জানতে চান। ইমাম জানান, ছেলে নেশা করে এবং আগেও বিয়ে করেছে বলে শুনেছি। এ কথা কাউছার মিয়া জানতে পেরে মসজিদের মিম্বর থেকে ইমামকে ধরে বাহিরে নিয়ে মারধর করে। পরে মুসল্লিরা এগিয়ে আসলে কাউছার পালিয়ে যায়। এ ঘটনায় বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিলসহ বিষয়টি পুলিশকে অবহিত করেন।

Please Share This Post in Your Social Media

বিয়ের আলোচনা ভেঙে দেওয়ার অভিযোগে মসজিদের এক ইমামকে মারধর

প্রকাশ : ০২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬