অপু বিশ্বাসের বিরুদ্ধে ৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে আইনি নোটিশ
- প্রকাশ : ০১:১১:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 77
বিনোদন ডেস্কঃ
চিত্রনায়িকা অপু বিশ্বাসকে আইনি নোটিশ পাঠিয়েছেন এবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী বাদশাহ বুলবুলের আইনজীবী।
পাঁচ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে।
গতকাল রোববার রাজধানীর জজ কোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট কেনার কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট কেনার জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন।
গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে পাঁচ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে।
বিষয়টি অপুকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না করা হলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।
অপু বিশ্বাস বলেন, ‘আমি নিজে কিছু করবো বলে বগুড়ায় আমাদের পরিবারিক কিছু সম্পত্তি বিক্রি করে বাদশা বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি। সরল মনে তার কাছে আমার চেকবই রেখেছিলাম। কারণ কখনো টাকা প্রয়োজন হলে ব্যাংক থেকে যেন তুলে নিতে পারেন।
‘কিন্তু, কিছুদিন না যেতেই তার আচরণে পরিবর্তন হতে থাকে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এরপর সিদ্ধান্ত নিই, তার সঙ্গে আর ব্যবসা করবো না এবং চেকবই বাসায় নিয়ে আসি।



























