বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উপলক্ষে বৈশাখি র্যালি অনুষ্ঠিত।
- প্রকাশ : ০২:৩৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / 3
জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ,
বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করতে গোপালগঞ্জে বৈশাখি র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ই এপ্রিল, ১লা বৈশাখ) সকাল ৮টায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে অংশগ্রহণ করেন,জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। র্যালিটি গোপালগঞ্জ পৌর মুক্ত মঞ্চ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বৈশাখি র্যালির সভাপতিত্ব করেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ -উজ-জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য ডা. কে এম বাবর। র্যালিটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাঃ হাবিবুল্লাহ।এ সময় আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক ও জেলা বিএনপি’র আহবায়ক শরিফ রফিকুজ্জামান, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ও
জেলা বিএনপির সদস্য এস,এম জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জদ হোসেন হীরা সহ রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।



















