০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিষেক

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
  • / 83

বিনোদন ডেস্ক
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণের অভিযোগ নিয়ে তোলপাড় বলিউড। মেগাস্টার অমিতাভ বচ্চনের ছেলে হয়েও কীভাবে তাকে বলিউডের একের পর এক পরিচালক, প্রযোজক ফিরিয়ে দিয়েছেন, তা নিয়ে মুখ খুলেন জুনিয়র বচ্চন।
তিনি জানান, ১৯৯৮ সালে বন্ধু রাকেশ ওম প্রকাশ মেহরা সঙ্গে তিনি একসঙ্গে বলিউডে পা রাখবেন বলে মনোস্থির করেন। রাকেশের পরিচালিত সমঝোতা এক্সপ্রেস দিয়েই বলিউডে অভিষেকের সফর শুরু হবে বলে স্থির করেন। কিন্তু রাকেশ এবং তাঁর ছবির দায়িত্ব কোনও প্রযোজক নিতে চাননি। তাঁদের ফিরিয়ে দেন একাধিক পরিচালকও।
এরপর বিগ বি-র সঙ্গে দেখা করতে এসে জে পি দত্তের মুখোমুখি হন অভিষেক বচ্চন। সেখানেই তার লুক দেখে পছন্দ হয়ে যায় জে পি দত্তের। আখরি মুঘল নামে একটি ছবির জন্য জে পি দত্ত নতুন মুখের সন্ধানে ছিলেন। ফলে আখরি মুঘল-এর জন্য পছন্দ হয়ে তাঁকে। যদিও আখরি মুঘল তৈরি করেননি জে পি দত্ত। তাঁর পরিবর্তে তৈরি হয় রিফিউজি। ২০০০ সালে জেপি দত্তের হাত ধরেই বলিউডে পা রাখেন অভিষেক বচ্চন এবং করিনা কাপুর খান। এরপর দিল্লি সিক্স-এ প্রথম বন্ধু রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে জুটি বেঁধে কাজ করেন অভিষেক বচ্চন।

Please Share This Post in Your Social Media

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে মুখ খুললেন অভিষেক

প্রকাশ : ০৬:১৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০