১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মাতাবেন শাহিদ কাপুর কিংবা রণবীর সিং

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,
  • প্রকাশ : ১১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 80

বলিউড অভিনেতা শাহিদ কাপুর কিংবা রণবীর সিংয়ের কেউ একজন ঢাকায় আসছেন। না, কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়। একটি মেগা ইভেন্টে পারফর্ম করতেই এ দেশে আনা হবে তাদের মধ্যে কোনো একজনকে।
আসছে সেপ্টেম্বরে এক মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে গান বাংলা টেলিভিশন। যেখানে বলিউডের বড় বড় সব তারকাদের সন্নিবেশ ঘটবে। তারই শুরুর চমক হিসেবে দুটি নাম উন্মুক্ত করলেন চ্যানেলটির কর্ণধার কৌশিক হোসেন তাপস।
এই আয়োজনে কারা উপস্থিত হবেন—তা নির্বাচনের কিছু সুযোগ থাকছে ভক্তদের জন্যও। তাই ফেসবুকে পোলের মাধ্যমে ভোট আহ্বান করেন তাপস।
শাহীদ কাপুর না রণবীর সিং? বলিউডের এই দুই সুপারস্টারের মধ্যে ঢাকার মঞ্চে কার পারফর্মেন্স দেখতে চান দর্শক? এমন প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন তাপস। তাতে পছন্দের তারকাকে ভোট দিচ্ছেন ভক্তরা। ভোটে রণবীরের চেয়ে শাহিদ কাপুরকে অনেক ব্যবধানে এগিয়ে থাকতে দেখা গেলেও রণবীর ভক্তদের জন্য এখনও সময় পেরিয়ে যায়নি।
এ কথা নিশ্চিত, এ ভোট আহ্বানের মধ্যে দিয়ে মূলত একটি বৃহৎ ইভেন্ট এর ঘোষণা দিলেন তাপস।
জানা যায়, টিএম তথা তাপস-মুন্নী প্রতিষ্ঠিত দেশের অন্যতম সর্ববৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বিনোদন জগতে চমক জাগানিয়া নানা বর্ণিল ইভেন্ট আয়োজন করে ইভেন্ট সেক্টরে নতুন ধারা সৃষ্টির পাশাপাশি ও আন্তর্জাতিক মান অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

ঢাকা মাতাবেন শাহিদ কাপুর কিংবা রণবীর সিং

প্রকাশ : ১১:৪০:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪