১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শোবিজের ঝলমলে ভুবনে সাদিয়ার এগিয়ে চলা

বিনোদন ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৮:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
  • / 81

শোবিজের ঝলমলে রঙ্গিন ভুবনে ধীর পায়ে এগিয়ে যাচ্ছেন সাদিয়া মেহজাবিন। নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই নিজেকে তুলে ধরেছেন গ্ল্যামার ওয়ার্ল্ডের প্রমিজিং এই লাস্যময়ী। উপচেপড়া গ্ল্যামারের সঙ্গে প্রতিভার সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছেন বলে নিজের কাঙ্খিত অবস্থানে ছুঁই ছুঁই করছেন রূপসী এই অনন্যা। কথা প্রসঙ্গে উদিয়মান এই মডেল ও অভিনেত্রী জানান, নিজের শৈশবেত লালিত স্বপ্নকে প্রতিষ্ঠার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার জন্যই ধীরলয়ে এগিয়ে যাচ্ছেন এই তন্বি তরুণী। অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে ঠাঁই করে নেওয়ার লক্ষ্যে মঞ্চনাটকের সাথেও নিজেকে জড়িয়েছেন সাদিয়া। তার মতে, বাংলাদেশে যেহেতু অভিনয় শেখার কোনো প্রতিষ্ঠান নেই সেই কারণেই মঞ্চের সাথে পথ চলে নিজেকে তৈরি করে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। টিভি নাটক ও মডেলিংয়ের পাশাপাশি দৃষ্টিপাত নাট্যদলের নিয়মিত নাট্যকর্মী হিসেবেও মঞ্চও কাঁপাচ্ছেন এই মডেল কাম অভিনেত্রী। প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী জানান, চলচ্চিত্রকে টার্গেট করেই তিনি হাঁটি হাঁটি পাঁ পাঁ করে এগিয়ে যাচ্ছেন। অ্যাক্টরস ইক্যুইটি; নানা জায়গায় নিয়মিত কাজ করছেন তিনি।

আরও পড়ুনঃ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবার সৌদি সুন্দরী
ব্যস্ততার নিরীখে এরইমধ্যে তিনি ২০টি মেগা সিরিয়াল, ২০টি খণ্ডনাটকে অভিনয়ের পাশাপাশি ৫টি টিভিসিতে মডেলিং করেছেন। উপস্থাপনা করেছেন এটিএন বাংলা ও বাংলাভিশনসহ বেশ কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেলে।
চলচ্চিত্র তার একমাত্র স্বপ্ন উল্লেখ করে সাদিয়া বলেন, চলচ্চিত্রের রঙ্গিন ভুবন থেকে ডাক পেয়েছেন। ব্যাটে বলে মিলছেনা বলে করা হচ্ছে না। মনের মতো গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রের পথে নিজের পথচলা শুরু করবেন বলে জানালেন লাস্যময়ী সাদিয়া মেহজাবিন। আর সে লক্ষ্যেই বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

শোবিজের ঝলমলে ভুবনে সাদিয়ার এগিয়ে চলা

প্রকাশ : ০৮:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪