০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মাগুরা থিয়েটার ইউনিটের তিনদিন ব্যাপী অভিনয় কর্মশালা অনুষ্ঠিত
তৌহিদ মাগুরা।
- প্রকাশ : ০১:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
- / 3
মাগুরা প্রতিনিধি:
মাগুরা থিয়েটার ইউনিট এর তিন দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন। শনিবার(১২সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে অভিনয় কর্মশালার উদ্বোধন করেন থিয়েটার ইউনিট মাগুরার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
অভিনয় কর্মশালয় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন অভিনেতা এস আলম তুহিন, নাট্যকার ও নাট্যনির্দেশক ওয়ালিদুর রহমান,মাগুরা শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক আপেল মাহমুদ সবুজ ও মইনুল ইসলাম জিসান। কর্মশালা সার্বিকভাবি সমন্বয় করেন সাধারণ সম্পাদক আল এমরান ও নাট্যকর্মী সৈয়দ আশিকুল ইসলাম মুসা। কর্মশালায় মোট ৩০ জন নাট্যকর্মী অংশগ্রহণ করে।



















