১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মা ব্যারাজের প্রস্তাবিত সাইট পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রকল্পের প্রস্তাবিত সাইট পরিদর্শন করেন।

মন্ত্রী সকালে রাজবাড়ীতে এসে প্রথমে পাংশা উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের উদ্বোধন করেন। পরে পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা নদীর তীরে প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক ও প্রস্তাবিত নির্মাণস্থল সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরে হাবাসপুর কে এ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন তিনি। সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীন, পুলিশ সুপার মোঃ মনজুর মোর্শেদ এবং রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ তাজমিনুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা ব্যারাজ প্রকল্পের প্রস্তাবিত স্থান সরেজমিনে পরিদর্শন করাই ছিল পানিসম্পদমন্ত্রীর এ সফরের মূল উদ্দেশ্য। আগামী বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পের উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৩ মে ২০২৬ তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় ২ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে পদ্মা নদীর পানি ব্যবস্থাপনা, কৃষি, সেচ ও নদীভাঙনসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মন্ত্রী বিকেল ২টা ২০ মিনিটে রাজবাড়ীর কর্মসূচি শেষ করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন। তাঁর সফরকে কেন্দ্র করে হাবাসপুরসহ সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক জনসমাগম ঘটে। সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

রাজবাড়ীতে পদ্মা ব্যারাজের প্রস্তাবিত সাইট পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী

প্রকাশ : ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬