০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজিবপুরে ফ্রেন্ডশিপের বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

মো: শাহরিয়ার রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • প্রকাশ : ০৩:০০:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

মো: শাহরিয়ার রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় ফ্রেন্ডশিপ বাংলাদেশের ‘Formation and Capacity Building of Flood Volunteers in the Northern Char Islands of Bangladesh’ প্রকল্পের আওতায় অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চর রাজিবপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, এলজিইডির কর্মকর্তা, মোহনগঞ্জ ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ২৫টি গ্রামের বন্যা স্বেচ্ছাসেবক এবং ফ্রেন্ডশিপের দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রতিনিধিরাও সভায় অংশ নেন। CIDRR-North প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আবু সাঈদ ও মো. খায়রুল ইসলামসহ Flood Volunteers প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর ও অর্গানাইজাররা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। অভিজ্ঞতা বিনিময় সভাটি সঞ্চালনা করেন উজ্জ্বল দিও ও খায়রুল ইসলাম। সভার উদ্বোধন ঘোষণা করে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান।

পরে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উজ্জ্বল দিও। তিনি প্রকল্প বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ, চলমান কার্যক্রম এবং এর বিভিন্ন দিক স্বচিত্র উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফ্রেন্ডশিপের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, মোহনগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত চর এলাকায় ফ্রেন্ডশিপের কার্যক্রম তিনি দেখেছেন। সুবিধাবঞ্চিত মানুষের জন্য এসব কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে বন্যা ও দুর্যোগপ্রবণ এলাকায় ফ্রেন্ডশিপের ‘Flood Volunteer’ প্রকল্প দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ‘বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের কার্যক্রম খুবই চমৎকার ও উৎসাহব্যঞ্জক। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বন্যা স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাজিবপুরের মতো দুর্যোগপ্রবণ এলাকায় দুর্যোগের ঝুঁকি হ্রাসে এই প্রশিক্ষণ ও কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ফ্রেন্ডশিপ উপজেলা প্রশাসনকে অবহিত করে এবং অনেক কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তাদের সম্পৃক্ত করে।

অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে বন্যা স্বেচ্ছাসেবক মোছা. সালমা আক্তার বলেন, তিনি ফ্রেন্ডশিপের গাইবান্ধা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন। সেখানে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এসব প্রশিক্ষণ সামাজিক কর্মকাণ্ড, বিশেষ করে দুর্যোগকালীন সময়ে ঝুঁকি হ্রাসে কাজ করতে তাকে সহায়তা করছে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, রাজিবপুর একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় এ ধরনের প্রকল্পের প্রয়োজন রয়েছে। নতুন নতুন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শও দেন তিনি।

সভা শেষে ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান র‍্যামন ম্যাগসেসে পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একই সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্বেচ্ছাসেবক, এফডিএমসি নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং ফ্রেন্ডশিপের সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

রাজিবপুরে ফ্রেন্ডশিপের বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা

প্রকাশ : ০৩:০০:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬