সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন
- প্রকাশ : ০১:২৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 3

মোঃ আশরাফ আলী, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ (আইবিডব্লিউএফ)-এর ট্রেড বডি বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শরিফুল ইসলামকে সভাপতি এবং আবদুল মোনাফকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের বিশেষ কার্যনির্বাহী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের অঞ্চল পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন। সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জিএম হাবিবুল্লাহ।
এ সময় সংগঠনের অঞ্চল সহ-সভাপতি মাহবুব আলম, ট্রেড কমিটির সদস্য এবং থানা ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ জামাল হোসাইন বলেন, ইসলাম ব্যবসায় সততা ও ন্যায়নীতির প্রতি গুরুত্ব দিয়েছে। ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করা হয়েছে। তাই ব্যবসায়ীদের সততা বজায় রাখার পাশাপাশি সমাজের প্রতি নিজেদের দায়িত্ব পালনে সচেতন হতে হবে এবং মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
সভায় নবগঠিত কমিটির মাধ্যমে ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনকল্যাণমুখী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।



















