০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রা ন্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে বিদ্যালয়ের সৌজন্যে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। একই সঙ্গে ব্যক্তিগত সৌজন্যে ২০২২ সালের বৃত্তিপ্রাপ্ত আট শিক্ষার্থী এবং বিদ্যালয়ের ছয় প্রাক্তন শিক্ষার্থী, যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তি অর্জন করেছে, তাদেরও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

এ ছাড়া বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন প্রাক্তন শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করায় তাদের শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, শিক্ষার্থীদের এ ধরনের সাফল্য বিদ্যালয়ের সুনাম, ঐতিহ্য ও শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করেছে। কৃতী শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক সদস্য, বহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

বহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ : ০১:৩১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬