০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মুজিব বর্ষ উপলক্ষে নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচি রোটারিয়ান আখিরের
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 33
হৃদয় আহমেদ,কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি
মুজিব বর্ষ সফল হোক, মুজিব বর্ষ উপলক্ষে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আখির। “গাছ লাগান, পরিবেশ বাঁচান ” এ স্লোগান কে সামনে রেখে কলমাকান্দা- দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
আজ (৪ আগস্ট) কলমাকান্দা উপজেলা নাজিরপুর ঐতিহাসিক যুদ্ধ দিবস ৭ শহীদ স্মৃতিসৌধে গাছ লাগান এবং পরে চন্ডীগড় ইউনিয়নের একটি গ্রাম গাছ লাগান তিনি।
এসময় রোটারিয়ান আতাউর রহমান খান আখির বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় (দুই) উপজেলার প্রতিটি ইউনিয়নে গাছ লাগানোর পদক্ষেপ নিয়েছি। এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছ লাগানো হবে।
এবং পরিবেশ সুন্দর ও রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদেরই। তাই আসুন সবাই মিলে পরিবেশ রক্ষার্থে পরিবেশ কে সুন্দর করার লক্ষ্যে কমপক্ষে দুটি করে গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই।





















