১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদন ছাড়াই কৃষিজমি ভরাট করে আবাসন প্রকল্প, সাইট অফিসসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখতারুজ্জামান সোহাগ,গাজীপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশ : ০২:০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

আখতারুজ্জামান সোহাগ,গাজীপুর জেলা প্রতিনিধি:

মিরপুরের বেরি বাঁধের পাশে কাউন্দিয়া সংলগ্ন এলাকা/
সাভারের ভাকুর্তা ইউনিয়নের বনগাঁও এলাকায় অনুমোদনহীন ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে প্রকল্পটির দুইতলা সাইট অফিসসহ বিভিন্ন অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রাজউক সূত্রে জানা গেছে, কোনো ধরনের অনুমোদন বা বৈধ কাগজপত্র ছাড়াই বনগাঁও এলাকায় কৃষিজমি ও জলাশয় ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তোলা হচ্ছিল। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার কিছু অংশ কৃষিজমি ও জলাশয় হিসেবে চিহ্নিত। কিন্তু নিয়মনীতি উপেক্ষা করে সেখানে বালু ফেলে জমি ভরাটের কার্যক্রম চালানো হচ্ছিল।

অভিযানের সময় প্রকল্পের প্রধান সাইট অফিস হিসেবে ব্যবহৃত দুইতলা ভবনটি ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়। একই সঙ্গে জমি ভরাটে ব্যবহৃত ড্রেজারের পাইপলাইন অপসারণ ও বিভিন্ন সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ করা হয়। প্রকল্প এলাকায় থাকা একটি বিদ্যুৎ মিটার জব্দ করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, রাজউকের অনুমোদন না থাকা সত্ত্বেও চটকদার বিজ্ঞাপন ও সাইনবোর্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির প্রচারণা চালানো হচ্ছিল। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত ও প্রতারিত করার অভিযোগ রয়েছে।

অভিযানে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’র পাশাপাশি পার্শ্ববর্তী ‘লেক আইল্যান্ড’ ও ‘সাউথ ইস্ট হাউজিং’ নামের আরও দুটি অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিলবোর্ডও উচ্ছেদ করা হয়।

রাজউক জানিয়েছে, বেসরকারি আবাসিক ভূমির উন্নয়ন বিধিমালা, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি’ প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

রাজউকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, অনুমোদন ছাড়া পুনরায় কোনো ধরনের আবাসন কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাধারণ মানুষকে অনুমোদনহীন আবাসন প্রকল্পে জমি বা প্লট কেনা এবং বুকিং দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

অনুমোদন ছাড়াই কৃষিজমি ভরাট করে আবাসন প্রকল্প, সাইট অফিসসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ০২:০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬