১১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-কুরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান ইসলামী সমাজের আমীরের

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর
  • প্রকাশ : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

রফিকুল হক শিকদার জাহাঙ্গীর

বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানকে আল-কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন ‘ইসলামী সমাজ’-এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা হাজী কমরউদ্দিন টাওয়ারের দ্য পার্টি প্যালেসে ‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যাসমূহ এবং তা সমাধানের উপায়’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ হুমায়ূন কবীর বলেন, তাঁর দৃষ্টিতে গণতন্ত্রসহ মানব রচিত বিভিন্ন ব্যবস্থা ইসলামী বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর দাবি, গণতন্ত্র, রাজতন্ত্র ও সমাজতন্ত্রসহ বিভিন্ন মতাদর্শের ভিত্তিতে প্রণীত সংবিধান আল-কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, মানব রচিত ব্যবস্থা ও তাঁর ভাষায় ‘আল-কুরআনবিরোধী সংবিধান’ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যার অন্যতম মূল কারণ। এ মৌলিক বিষয়ে পরিবর্তন না এনে অন্যান্য সমস্যার সমাধানে উদ্যোগ নিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলেও তিনি দাবি করেন।

বাংলাদেশের ক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা ও এর ভিত্তিতে প্রণীত সংবিধানকে তিনি সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, প্রচলিত ব্যবস্থা বহাল রেখে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হলেও সমস্যাগুলোর প্রকৃত সমাধান সম্ভব নয়।

সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পথ হিসেবে হজরত মুহাম্মাদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করে সমাজ ও রাষ্ট্রে আল-কুরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। ইসলামের আইন-বিধান অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দুর্নীতি ও বৈষম্য কমিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মত দেন তিনি।

আল-কুরআন ও সুন্নাহসম্মত পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ইসলামী সমাজ’ কাজ করে যাচ্ছে বলেও জানান সংগঠনটির আমীর। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

‘ইসলামী সমাজ’ ঢাকা মহানগর উত্তরের দায়িত্বশীল মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় অঞ্চল-৩-এর দায়িত্বশীল মো. সেলিম মোল্লা।

সভায় আরও বক্তব্য দেন মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, ডা. সোলায়মান কবীর, মো. নুরুদ্দিন, আমীর হোসাইন, মো. সোহেল, আবু জাফর মোহাম্মাদ সালেহ, মোস্তফা জামিল সাদ, ফয়সাল আহমেদ, হাসিবুল ইসলাম, বদিউজ্জামান খান জুয়েল, আলী আজম আরজু ও আব্দুল আলিমসহ সংগঠনের নেতারা।

Please Share This Post in Your Social Media

আল-কুরআনের বিধান প্রতিষ্ঠার আহ্বান ইসলামী সমাজের আমীরের

প্রকাশ : ০৬:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬