১১:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 6

তৌহিদ, মাগুরা

মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের বিরুদ্ধে পাঁচটি মোবাইল কোর্টে মামলা করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগুরা সদর থানাধীন গৌরিচরনপুর, রাজারামপুর, জাগলা পাড়া এবং মশলা গবেষণা কেন্দ্র আবাসিক এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তাররা হলেন—গৌরিচরনপুর গ্রামের মোঃ মামুন মোল্যা (২৪), রাজারামপুরের সালমান রহমান সজল (২৬), জাগলা পাড়ার মোঃ হারুন রশিদ (৩০) এবং মশলা গবেষণা কেন্দ্র আবাসিক এলাকার মোঃ লিমন প্রামানিক (২৪) ও মোঃ ইমন (২১)।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বেলাল হোসেন আসামিদের বিরুদ্ধে পাঁচটি মোবাইল কোর্টে মামলার প্রসিকিউশন দাখিল করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ মামুন মোল্যাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, সালমান রহমান সজলকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, মোঃ হারুন রশিদকে ৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মোঃ লিমন প্রামানিককে ১০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং মোঃ ইমনকে ৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা প্রদান করেন।মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশ : ০৬:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬