০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মানিকগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু, নিখোঁজ ২
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৩৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 40
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে নৌকা ডুবে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই জন।
আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জিয়নপুর গ্রামের আবুডাঙ্গা গ্রামের হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)।
স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) হাসমত আলী বলেন, ‘হনুফা ও তার পরিবারের সদস্যরা নৌকায় করে চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। বেলা পৌনে দুইটার দিকে ঝড়ে এলে তাদের নৌকা ডুবে যায়।
তিনি জানান, নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির এবং হনুফার স্বামী আব্দুল হককে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।





















