১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১১:৩৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 61
চুয়াডাঙ্গা(জীবননগর)প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে উথলি রেল স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ নিজ বাড়িতে নেওয়া হয়েছে। নিহত সফুরা খাতুন (৫১) জীবননগর উপজেলার উথলি গ্রামের মাঝেরপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার সকালে সফুরা খাতুন বাড়ি থেকে বের হয়ে উথলি রেল লাইনের ধারে ভেড়া চড়াতে যান। এ সময় কয়েকটি ভেড়া লাইনের উপর উঠে পড়ে। চুয়াডাঙ্গা থেকে খুলনাগামী ডাউন সাগড়দাড়ী এক্সপ্রেস ট্রেনটি উথলি রেল স্টেশনে এলাকা অতিক্রম করছিল। ট্রেন দেখে ওই নারী লাইন থেকে ভেড়াগুলো নামাতে গেলে নিজেই কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


























