করোনায় চমেকের সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যু
- প্রকাশ : ১১:১৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 39
চট্টগ্রাম ব্যুরো
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম চৌধুরী তসলিম মারা গেছেন। গতকাল সোমবার রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডা. নজরুল ইসলাম চমেকের অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত শুক্রবার তিনি চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
ডা. ফয়সাল বলেন, ‘করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয় এবং গতকাল সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল রাত দশটার দিকে তিনি মারা যান।
চমেক অধ্যক্ষ অধ্যাপক শামীম হাসান জানান, আজ সকালে চমেক হাসপাতাল কেন্দ্রীয় জামে মসজিদে ডা. নজরুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে মরদেহ দাফনের জন্য নোয়াখালীর চাটখিলে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলেও জানান তিনি।





















