তারাকান্দায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন নিলুফার চৌধুরী মনি
- প্রকাশ : ০২:৪০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 2

মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে,(২২সেপ্টেম্বর) মঙ্গলবার উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ এর নব-নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তরবস্থাপন ও ডৌহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য,ও ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনে তদারকির দায়িত্বপ্রাপ্ত নিলোফার চৌধুরী মনি। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুল সালেহীন,উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সোবহান তালুকদার,ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সঞ্চালনা করেন ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের সভাপতি রাকিব তালুকদার।



















