দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতি: বিপিএম-সেবা পদকে ভূষিত গোপালগঞ্জের পুলিশ সুপার
- প্রকাশ : ০২:৪৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 1

গোপালগঞ্জ প্রতিনিধি
অপরাধ নিয়ন্ত্রণ আইন আলোচিত মামলার রহস্য উদঘাটন ও জনসেবায় অবদানের স্বীকৃতি পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা পদকে ভূষিত হয়েছেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো,হাবিবুল্লাহ ।
দীর্ঘদিনের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব,সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে তিনি এ মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছেন। তাঁর এই অর্জনে গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা বলেন, তাঁর এই গৌরবময় অর্জন গোপালগঞ্জ জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, উদ্যমী ও অনুপ্রাণিত করবে।
একই সঙ্গে এ অর্জন জেলা পুলিশের জন্য বড় একটি গর্বের বিষয়। তাঁরা আরও বলেন,পুলিশ সুপার মো.হাবীবুল্লাহর নেতৃত্ব দায়িত্বশীলতা ও পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে পাওয়া এ পদক ভবিষ্যতে তাঁর কর্মজীবনে আরও সাফল্য ও সম্মানের পথ সুদৃঢ় করবে। গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য এবং কর্মজীবনে আরও গৌরব অর্জন কামনা করেছেন।



















