১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ফুলপুরের আয়েশা খাতুন
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০১:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 4

মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নের পশ্চিম মাড়াদেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা খাতুন আবারও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক-২০২৬ নির্বাচিত হয়েছেন।
শিক্ষাক্ষেত্রে দক্ষতা, নেতৃত্ব, দায়িত্বশীলতা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন। এ নিয়ে আবারও জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ফুলপুরের শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।



















