বড় মহেশখালীর ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টু বাহিনীর হাতে প্রবাসীর পরিবার শিশুসহ আহত ৪ জন
- প্রকাশ : ১০:৫৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 36
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
বড় মহেশখালীর ফকিরাঘোনা গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে এক প্রবাসীর পরিবারের উপর ব্যাপক নির্যাতন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে একাধিক ব্যক্তি। ঘটনার পরেও হামলাকারীরা ধারাবাহিক ভাবে হুমকি দিয়ে যাচ্ছে ওই পরিবারটির উপর। এ নিয়ে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানাগেছে।
ওই প্রবাসীর পরিবার সূত্র লিখিত অভিযোগে জানান -একই এলাকার ইউপি সদস্য জিল্লুর রহমান মিন্টু ও তার বাহিনী পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তাদের হামলায় প্রবাসী মৌলভী আব্দুর রহিমের স্ত্রী জাইতুন নাহার (৪৫), তার মেয়ে বঙ্গবন্ধু মহিলা কলেজের ছাত্রী সুমাইয়া আরেফীন (১৭), রাহ্মা আরেফীন (৮) এবং প্রবাসীর বোন মুন্নি (১২) আহত হয়। আহতরা মহেশখালী হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা যায়। এ সময় সন্ত্রাসীরা বাড়ির আসবাবপত্র ভাংচুর, প্রয়োজনীয় কাগজপত্র তছনছ ও ছিড়ে ফেলে এবং বাড়ির আলমিরা ভেঙ্গে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এতেও ক্ষান্ত না হয়ে জিল্লুর রহমান মিন্টু নিজে পুলিশ পুলিশকে ভুল বুঝিয়ে উক্ত পরিবারকে ইয়াবা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালায়। এলাকাবাসীর প্রতিবাদের মুখে মিন্টুর সে চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় পরিবারটি।





















