১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী জেলা প্রতিনিধি
  • প্রকাশ : ০১:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী জেলা প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার বিকেলে আয়োজিত প্রতিবাদ মিছিলে জেলা ও স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দেশের স্বার্থে সব ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার কথাও জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের উসকানি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

সন্ত্রাসের বিরুদ্ধে নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল

প্রকাশ : ০১:১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬