ইউএনও’কে অবমাননাকর মন্তব্যে
- প্রকাশ : ০১:১৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / 1

মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিমু সাহার বিরুদ্ধে সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও উপজেলা নির্বাহী অফিসারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার গুরুতর অভিযোগ উঠেছে।
জানা গেছে, তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আজ সকাল ১১টায় তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর তালুকদার হাসপাতালে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীরা কেমন স্বাস্থ্যসেবার মান, রোগীদের চিকিৎসা সেবাসহ ২০২৫-২৬ অর্থ বছরে হাসপাতালে মেরামত বাবদ কত টাকা বরাদ্দ? কোন কোন খাতে ওই টাকা খরচ হয়েছে তথ্য জানতে চাইলে ডা. শিমু সাহার উদ্ধত্যপূর্ণ আচরণ দেখতে হয়।
এক পর্যায়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম উনার প্রসঙ্গতলী তিনি আরো চটে বসেন। তিনি বলেন ইউএনও কে? উনার অধিনে আমি চাকরি করি না। সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবার মান সম্পর্কে জনগণকে অবহিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ বা অবমাননাকর মন্তব্য গণতান্ত্রিক চর্চা ও তথ্য প্রবাহের পরিপন্থী।
এ বিষয়ে সচেতন নাগরিক মহল জানান, একজন সরকারি কর্মকর্তার অন্য একজন উচ্চপর্যায়ের কর্মকর্তাকে নিয়ে এমন মন্তব্য প্রত্যাশিত নয়।
উক্ত বিষয় নিয়ে তারাকান্দা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর তালুকদার তথ্য অধিকার আইনে ২৮/০৯/২০২৬ তারিখে আবেদন জমা দেন।
উল্লেখিত বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিমু সাহার জানান, আপনি আবেদনটি রেখে যান, আমি উপজেলায় এমপি সাথে মিটিংয়ে আছি, এই বলে ফোন কেটে দেন। ওই সকল বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে ময়মনসিংহ সিভিল সার্জন উনার সরকারি নম্বরে যোগাযোগ করা হলে, মোবাইল ফোন রিসিভ করেননি।



















