০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫৫ বছর বয়সি বৃদ্ধের ধর্ষণে ১৫ বছরের কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশ : ০১:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের ভাষ্য, স্বাস্থ্য পরীক্ষায় কিশোরীটি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার এ ঘটনায় ঢুষমারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্ত মতিবর ফকির ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের জানান, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। একই সঙ্গে তারা পরিবারকে আইনি পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেন।

কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম আর সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

৫৫ বছর বয়সি বৃদ্ধের ধর্ষণে ১৫ বছরের কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

প্রকাশ : ০১:৩২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬