০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রেস ব্রিফিং

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ০১:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 2

তৌহিদ, মাগুরা

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০ সেপ্টেম্বর মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাকাব্বীর আহম্মেদ এর সভাপতিত্বে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি মোতাকাব্বীর আহম্মেদ তার বক্তব্যে বলেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে খেলাকে পেশা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। সেই হিসেবে আমরা এই আয়োজন করেছি। এখন থেকে যে কোন খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেললে মাসে ১ লক্ষ টাকা বেতন হিসেবে পাবে।” খেলা সুষ্ঠবাবে পরিচালনার জন্য ডিএফএ এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় একটি রেফারি প্যানেল তৈরি করা হয়েছে। যেন প্রতিটি খেলা নিরপেক্ষ ভাবে পরিচালনা করা সম্ভব হয়।

অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোাঃ আরিফুল ইসলাম সরদার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত, ফুটবল কোচ ইউনুস আলী ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ।

সভায় মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন,ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে আগামী ২ অক্টোবর শুক্রবার দুপুর আড়াইটায় মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন বলে সম্মতি প্রদান করেছেন। পাশাপাশি এ টুর্নামেন্টে বিশেষ অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানসহ অন্যরা।

টুর্নামেন্ট উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি চলমান। টুর্নামেন্টে মাগুরা সদর উপজেলা, মোহাম্মদপুর উপজেলা, শ্রীপুর উপজেলা, শালিখা উপজেলা, মাগুরা পৌরসভা ও মাগুরা জেলা পুলিশ এ ৬ টি দল অংশ নেবে। টুর্নামেন্টকে সফল করতে চার উপজেলার হাট বাজারে মাইকিং এর সাহায্যে প্রচার প্রচারণা চলমান রয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে। আগামী ৯ অক্টোবর শুক্রবার এ টুর্নামেন্টের সমাপনী ঘটবে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ডিএফএ মাগুরার সহযোগিতায় জেলা প্রশাসন মাগুরা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

Please Share This Post in Your Social Media

মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে প্রেস ব্রিফিং

প্রকাশ : ০১:৪৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬