০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯ তম বিসিএসে ১ম হয়েও গেজেটে নাম নেই মামুনের

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশ : ০১:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 2

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম স্থান অর্জন করেও চূড়ান্ত নিয়োগের গেজেটে নাম আসেনি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলালের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষার্থী চূড়ান্ত ফলে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ছিলেন। তবে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত গেজেটে তার নাম পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন।

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। এ বিসিএসে বিভিন্ন বিষয়ের মোট ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ওই সুপারিশ করা হয়। যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি বলে তখন পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল।

তবে পরবর্তী যাচাই-বাছাই ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে। ফলে পিএসসির চূড়ান্ত ফলে সাময়িকভাবে সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি। তাঁদের বাদ পড়ার নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এই ৫৭ জনের একজন আব্দুল্লাহ আল মামুন বেলাল। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন বলে প্রকাশিত তথ্য থেকে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তার প্রথম বিসিএস পরীক্ষাতেই সমাজকল্যাণ বিষয়ে প্রথম হওয়ার তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

গেজেটে নিজের নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন মামুন। এক পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ। ৪৯তম বিসিএসে সমাজকল্যাণে ১ম হয়েও আমার গেজেটে নাম এলো না। জুলাইয়ে সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী বুঝতে পারলাম না। এটাই কী আমার অপরাধ নিশ্চয়ই, আল্লাহ উত্তম ফয়সালাকারী।

পরে প্রকাশিত প্রতিবেদনে মামুন গেজেটে তাঁর নাম বাদ পড়ার কারণ জানতে চেয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তিনি জুলাইয়ের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং সেটিকে নিজের বাদ পড়ার সম্ভাব্য কারণ হিসেবে প্রশ্ন তুলেছেন। তবে তাঁর নাম চূড়ান্ত গেজেটে কেন অন্তর্ভুক্ত হয়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে গেজেট থেকে ৫৭ জন বাদ পড়ার বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন, পিএসসি সুপারিশকারী কর্তৃপক্ষ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয়। যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত।

ফলে সমাজকল্যাণ বিষয়ে চূড়ান্ত ফলে প্রথম স্থান অর্জন করেও আব্দুল্লাহ আল মামুন বেলালের গেজেটে নাম না থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তার বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ জানতে এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যার অপেক্ষা রয়েছে।

Please Share This Post in Your Social Media

৪৯ তম বিসিএসে ১ম হয়েও গেজেটে নাম নেই মামুনের

প্রকাশ : ০১:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬