নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় পন্য সহ আটক, ৩
- প্রকাশ : ০৭:১৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / 35
হৃদয় আহমেদ(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় মালামাল সহ আনুমানিক ৫ লাখ ৬২ হাজার ৫১০ টাকা ও সবুজ রংয়ের রেজিস্ট্রেশন বিহীন সিএনজি সহ তিন জন কে আটক করে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে কলমাকান্দা উপজেলা ব্রীজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, উপজেলার রংছাতি ইউনিয়নের হাসমত মিয়ার ছেলে ইউসুফ মিয়া (৩০), নেত্রকোনা সদরের রাজুর বাজারের মোহাম্মদ মাফিজ মিয়ার ছেলে মোঃ আতিকুল ইসলাম (২৭), একই এলাকার মৃত আলম মিয়ার ছেলে রবিন মিয়া (১৯)পুলিশ জানায়, সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারতীয় কসমেটিক, ভারতীয় তৈরি পণ্য ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়।
চোরাই পথে আসা ভারতীয় ১৮ প্যাকেট কমপ্লেন, কিটক্যাট চকলেট ১৯ প্যাকেট ওরিও বিস্কুট ৩০০ প্যাকেট সানসিল্ক শ্যাম্পু ১২০ পিচ, ক্লিনিক প্লাস শ্যাম্পু ১৩০ পিচ, সানসিল্ক কন্ডিশনার ১২০,পিচ পন্ডস পাউডার ১৩০পিচ এবং একটি সবুজ রঙের রেজিস্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করা হয়





















