১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে পারিবারিক ঝগড়ার পর গৃহবধূ নিখোঁজ

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 2

আক্কাস আলী খান রাজবাড়ী প্রতিনিধি,

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মুসলিমা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। পারিবারিক ঝগড়ার পর শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে তাঁর পরিবার।

নিখোঁজ মুসলিমা খাতুন খালকুলা গ্রামের মোকছেদ শেখের মেয়ে। তাঁর স্বামী সাগর শেখ। বর্তমানে তাঁর শ্বশুরবাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার পাইকারা মোড়ে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে পারিবারিক ঝগড়ার পর মুসলিমা খাতুন শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি।
মুসলিমা খাতুন নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে রয়েছেন। তাঁর সন্ধান পেতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর চালিয়ে যাচ্ছেন তাঁরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি মুসলিমা খাতুনের সন্ধান পেয়ে থাকলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বালিয়াকান্দিতে পারিবারিক ঝগড়ার পর গৃহবধূ নিখোঁজ

প্রকাশ : ০১:৫৮:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬