নীলফামারীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
- প্রকাশ : ০২:০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 2

কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী জেলা প্রতিনিধি
দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬।
বৃহস্পতিবার, ১ অক্টোবর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ, নীলফামারীর আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মাছুম আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ এ.কে.এম. জাহাঙ্গীর, সাবেক উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সভাপতি, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, নীলফামারী।
বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। অনুষ্ঠানে প্রবীণদের কল্যাণ, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।











