১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব বিরোধের জেরে রাস্তা নির্মাণে বাধা, সরকারি অর্থ ক্ষতির আশঙ্কা

এইচ,এম আওলাদ গোপালগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশ : ০১:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 2

এইচ,এম আওলাদ গোপালগঞ্জ প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মাণাধীন একটি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পূর্বের বিরোধের জের ধরে একটি পক্ষ রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

এতে নির্মাণকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি সরকারি অর্থের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খাগবাড়ী গ্রামের উত্তর প্রান্তের মণ্ডল বাড়ি থেকে দক্ষিণে পরেশ চৌধুরীর বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলাচলের উপযোগী রাস্তা না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন কয়েকটি গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীদের নৌকায় করে পারাপার হয়ে স্কুল-কলেজে যেতে হয়।

একইভাবে সাধারণ মানুষকেও নৌকায় করে হাট-বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। শুষ্ক মৌসুমে পানি কমে গেলেও কাদামাটির ওপর দিয়ে চলাচল করতে হয় বলে জানান স্থানীয়রা। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা বিবেচনা করে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর মাধ্যমে কাবিটা প্রকল্পের আওতায় রাস্তাটি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

বর্তমানে পানির ওপর দিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছিল। তবে স্থানীয়দের অভিযোগ, পূর্বের বিরোধের জের ধরে কয়েকজন ব্যক্তি রাস্তা নির্মাণের কাজে বাধা সৃষ্টি করছেন। তাদের দাবি, রাস্তাটি সরকারি হালটের ওপর দিয়ে নির্মাণ করা হচ্ছে। কিন্তু স্থানীয় বাসিন্দা মিলন হালদার তার জমির পাশের হালট দিয়ে রাস্তা নির্মাণ করতে দিতে রাজি নন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ গত বৃহস্পতিবার মধ্যরাতে জনৈক মিলন হালদার,উত্তম চৌধুরী, অরবিন্দু রায়সহ কয়েকজন ব্যক্তি রাস্তা নির্মাণের পাইলিংয়ে ব্যবহৃত নেট কেটে দেন।

এতে নেটের কাটা অংশ দিয়ে বিপুল পরিমাণ বালি বের হয়ে যায় এবং নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত হয়। ফলে সরকারি অর্থেরও ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। পরে শ্রমিক ও গ্রামের মহিলারা সহ কচুরিপানা দিয়ে নেটের ছেঁড়া অংশ বন্ধ করে পুনরায় নির্মাণকাজ শুরু করেন। তবে স্থানীয়দের অভিযোগ, একটি পক্ষ বিভিন্নভাবে নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে রামশীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তাটি নির্মাণ করা হলে খাগবাড়ী গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। তাদের দাবি, কোনো ব্যক্তিগত বিরোধের কারণে যেন জনসাধারণের স্বার্থে নেওয়া উন্নয়নমূলক কাজ বন্ধ না হয়। বিষয়টি তদন্ত করে রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রকৃত কারণ খতিয়ে দেখে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

পূর্ব বিরোধের জেরে রাস্তা নির্মাণে বাধা, সরকারি অর্থ ক্ষতির আশঙ্কা

প্রকাশ : ০১:২১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬