ফুলপুরের সেই কিশোরীর পাশে ব্যারিস্টার রাশেদুল ইসলাম আপেল, বিনামূল্যে আইনি সহায়তার ঘোষণা
- প্রকাশ : ০১:২৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 2

মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার দশম শ্রেণির এক ছাত্রী মা হয়েছেন এবং সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চেয়ে আইনি সহায়তার প্রয়োজন এমন খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে ব্যারিস্টার রাশেদুল ইসলাম আপেলের।
নিউজটি নজরে আসার পর তিনি ওই কিশোরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পরামর্শ, মামলা পরিচালনাসহ সংশ্লিষ্ট সব ধরনের আইনি খরচ বিনামূল্যে বহন করার আশ্বাস দিয়েছেন ব্যারিস্টার রাশেদুল ইসলাম আপেল।
তিনি জানান, মেয়েটি যেন ন্যায়বিচার ও সন্তানের পিতৃত্বের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য তিনি বিষয়টি আইনগতভাবে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
উল্লেখ্য, সম্প্রতি ফুলপুরের দশম শ্রেণির ওই ছাত্রীর মা হওয়ার ঘটনা এবং সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি প্রকাশের পরই বিষয়টি ব্যারিস্টার রাশেদুল ইসলাম আপেলের নজরে আসে।



















