১২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ঈদ উপলক্ষে ফুলবাড়ী পৌর পশু হাটের লাকি কুপন এর লটারি অনুষ্ঠিত
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / 48
আল আমিন,(ফুলবাড়ি)দিনাজপুর
দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভা পরিচালিত ঈদুল আযহা উপলক্ষে পশু হাটে পশু ক্রেতাদের আকর্ষন করতে লাকি কুপনের ব্যবস্থা করেন হাট পরিচালনা কমিটি।পুরুস্কার হিসেবে রাখা হয়েছিল ফ্রিজ এবং টিভি। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ আগস্ট দুপুর ২টায় পৌরসভা কার্যালয়ে লটারীর মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
গরু ক্রেতাদের মধ্যে মোঃ সাহেদ ও ছাগল ক্রেতাদের মধ্যে নাম অজানা ৬৪৯ নং টিকেট ধারীকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। পরে পৌর মেয়য় মোঃ মুরতুজা সরকার মানিক বিজয়ীদের মাঝে ফ্রিজ ও টিভি পুরুস্কার হিসেবে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,হাট ইজারাদার মোঃ মানিক মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেণীর ঠিকাদার মোঃ আবুল হাসান বাবু। এবিষয়ে হাট ইজারাদার মোঃ মানিক মন্ডল জানান করোনার আতংকে বেশিরভাগ হাট গুলোতে ক্রেতাদের উপস্থিতি কম ছিল তাই আমরা ক্রেতাদের আকর্ষণ করতে এই উদ্যোগ গ্রহণ করি।গরু ক্রেতার জন্য একটি ফ্রিজ ও ছাগল ক্রেতার জন্য একটি টিভি পুরুস্কার হিসেবে ঘোষণা করি সেই ঘোষণা অনুযায়ী আমার আজ লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করে তাদের হাতে পুরস্কার তুলে দেই।আমরা আশা করি ফুলবাড়ী বাসি ফুলবাড়ীর উন্নয়নে এই হাটকে আগামীতে আরো জাঁকজমকপূর্ণ করে তুলবে।





















