০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে নতুন কমিটির পথচলা

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: সবুজ বাশার
  • প্রকাশ : ০২:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / 2

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: সবুজ বাশার

জামালপুর দেওয়ানগঞ্জে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়ার হয়েছে। আয়োজনে সংবাদ ঘর, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং গণমানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয়কে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আতিকুর রহমান সাজু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা ও সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, মোস্তাফিজ সালাম সজীব, স্বত্বাধিকারী, সংবাদ ঘর। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সবুজ বাশার, পরিচালক, সংবাদ ঘর।

আয়োজকরা জানান, একটি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ে তোলার পাশাপাশি সত্য, সাহস ও মানবতার পক্ষে সাংবাদিকতার কলমকে আরও কার্যকর ও গতিশীল করাই এ আয়োজনের মূল লক্ষ্য। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দও দেওয়ানগঞ্জের মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে নতুন কমিটির পথচলা

প্রকাশ : ০২:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬