০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / 90

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষ হয়েছে রোববার। তাই সোমবার (৩ আগস্ট) থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস- আদালত।
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় তিন দিনের ছুটি ছিল। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন ঈদের ছুটির মধ্যে পড়ে যায়। সে হিসেবে শুধু ঈদের দ্বিতীয় দিন রোববার একদিনের ছুটি ছিল এবার। ফলে সোমবারই সব সরকারি চাকরিজীবীদের অফিসে যোগ দিতে হচ্ছে। করোনায় ক্ষত কাটিয়ে উঠতে এবার ঈদে বাড়তি ছুটি দেয়নি সরকার।
রোববার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে অফিস খুলবে। ঈদের আগে যেভাবে অফিস চলেছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সেভাবেই সবকিছু চলবে।
সরকারের নির্দেশনায় ঈদুল আজহার ছুটিকালীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলক কর্মস্থলে থাকতে হয়েছে। অন্যদিকে গার্মেন্টস কর্মীদেরও ঢাকায় থাকার নির্দেশনা ছিল। ফলে তারাও এবার বাড়ি যেতে পারেননি।
তবে বেসরকারি কর্মজীবীদের অধিকাংশ ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়ে বাড়ি গেছেন। ফলে তারা কর্মস্থলে হয়তো পরে যোগ দেবেন। আপাতত সোমবার থেকেই রাজধানী ঢাকা আবার ফিরতে শুরু করেছে পুরনো রূপে।

এদিকে রীতি অনুযায়ী প্রত্যেক বছর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী ও সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে তা হচ্ছে না। যদিও মাত্র ২৫ ভাগ কর্মকর্তা-কর্মচারী দিয়ে সরকারি অফিসগুলো চলছে।

Please Share This Post in Your Social Media

ঈদের ছুটি শেষে খুলেছে অফিস-আদালত

প্রকাশ : ০৫:২২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০