১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীর হোয়ানকে বনকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১ জন

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
  • / 39

মোঃ সাহাব উদ্দিন,মহেশখালী 
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের কেরুনতলী বিটে দখলরত সংরক্ষিত বনাঞ্চলের ভূমি দখলমুক্ত করতে গিয়ে সশস্ত্র ভূমিদস্যূদের হামলার এ ঘটনা ঘটে ১ ই আগষ্ট(শনিবার) কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির বাদী হয়ে মহেশখালী থানায় ৫ জনকে আসামী এবং বাকিদের অজ্ঞাত করে মামলা
(মামলা নং১/১৭৪) দায়ের করার পর মহেশখালী থানা পুলিশ আজ সোমবার কলিম উল্লাহ ওরফে কালাইয়‍্যা (৫০) নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি মহেশখালীর হোয়ানক লম্বায়াকাটা এলাকার আক্কেল আলীর পুত্র। উক্ত মামলায় পাঁচজনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে নাম উল্লেখিত অভিযুক্তরা হলেন যথাক্রমে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের লম্বাইয়াকাটা এলাকার আক্কেল আলীর পুত্র কলিম উল্লাহ ওরফে কালাইয়্যা(৫০), কলিম উল্লাহ ওরফে কালাইয়্যার পুত্র  আনোয়ার হোসেন( ৩৫), কলিম উল্লাহ ওরফে কালাইয়‍্যার পুত্র আক্তার হোসেন(২৫), কলিম উল্লাহ ওরফে কালাইয়‍্যার পুত্র মোসেন (২০) এবং মৃত বসো আলী সিকদারের পুত্র মোঃ নাছির(৫৫)।
এজাহারের -‘ধারাসহ অপরাধ এবং লুন্ঠিত দ্রব‍্যাদির সংক্ষিপ্ত বিবরণ’ নামক কলামে বলা হয়, “সংরক্ষিত বনে অনধিকার প্রবেশ করতঃ এরুপ জমিতে চাষ ইত্যাদি করণ তৎসহ বেআইনি জনতা দলবদ্ধ হইয়া সরকারি কর্মচারীর কর্তব্য কাজে বাধাদান করতঃ সরকারি কর্মচারীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিয়া গুরুতর আহত করিবার অপরাধ।”
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত হামলার ঘটনায় মহেশখালী সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দীন (৩০), কেরুনতলী বিট কর্মকর্তা আহসানুল কবির (৪৫) এবং বন বিভাগের নৌকা চালক জিয়া রহমানসহ আরও কয়েকজন বনকর্মী আহত হন। তন্মধ্যে সহকারী রেজ্ঞ কর্মকর্তা মো ইউসুফ গুরুতর আহত হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মাথায় আঘাতপ্রাপ্ত স্থানে অস্ত্রোপচারের পর তিনদিন ধরে অজ্ঞাত অবস্থায় আছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন বলে জানা যায়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক বলেও জানান বন বিভাগ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস জানান, মামলা নথিভুক্ত করার পর অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন‍্য অভিযান চলমান রয়েছে।
ভূমিদস‍্যুদের হাতে একজন সরকারি কর্মকর্তার এভাবে মৃত্যু পথযাত্রী হওয়ার ঘটনাই বলে দিচ্ছে ভুমিদস‍্যুদের ব‍্যাপক অরাজকতা এবং বনকর্মীদের অনিরাপত্তার কথা।

এদিকে হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের বনকর্মী সহ সরকার দলীয় বিভিন্ন নেতা কর্মীরা। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ‍্যম অনেককে হামলার তীব্র নিন্দা এবং হামলাকারীদের আটকের দাবী জানাতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

মহেশখালীর হোয়ানকে বনকর্মীদের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১ জন

প্রকাশ : ০৫:০৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০