০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
করোনায় আক্রান্ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৩:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / 69
সত্যজিৎ রায়,কলকাতা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ রোববার বিকেলে একটি টুইটে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
শাহ বলেন, ‘করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করাই। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবুও আমি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা অনুগ্রহ করে নিজেদের আইসোলেশনে রাখুন এবং নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।’





















