খুলনায় আচার্য প্রফুল্য চন্দ্রের ১৫৯ তম জন্ম বার্ষিকী পালিত
- প্রকাশ : ০৩:৪৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / 60
মাসুদ আল কবীর,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি
পাইকগাছায় বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্য চন্দ্র রায় (পি,সি,রায়) ১৫৯ তম জন্ম বার্ষিকী পলিত হয়েছে। রবিবার সকালে করোনার ভাইরাসের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ছোট অাকারে এ উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান। বিজ্ঞানীর বসত ভিটায়, উপজেলা অওয়ামীলীগ, রাড়ুলী ইউনিয়ন পরিষদ, অারকেবিকে হরিসচন্দ্র ইন্সটিটিউশন কলেজিয়েট, ভূবণ মহিনি বালিকা বিদ্যালয়, কাটিপড়া নবীন সংঘ, পি,সি,ক্লাব, প্রফুল্য চন্দ্র সাহিত্য পরিষদ, বিজ্ঞানীর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জনান।
তিনি ১৮৬১ সালের ২ আগস্ট পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রাড়ুলীতে জন্ম গ্রহণ করেন। পিতা ছিলেন জমিদার হরিশ্চন্দ্র রায়। মাতা ভূমন মোহিনী দেবী। পিতা-মাতার আদরে সন্তানটি হলেন প্রফুল চন্দ্র রায়। পিতা তাকে ডাকতেন ফুলু বলে। ফুলুর শিক্ষা জীবনশুরু হয় পাঁচ বছর বয়স থেকে। ১৮৬৬ থেকে ১৮৭০ সাল এ চার বছর কাটে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৮৭১ সালে ভর্তি হন কলিকাতার হেয়ার স্কুলে। তারপর ১৮৭৪ সালে ভর্তি হয়ে অ্যালবার্ট স্কুল থেকেই ১৮৭৮ সালে এন্টান্স পাস করেন তিনি। ১৮৮২ সালে প্রেসিডেন্সী কলেজে ভর্তি এবং অনার্স সহ স্নাতকশ্রেনীতে অসাধারন মেধার বলে তিনি গিলক্রিইষ্ট বৃত্তি নিয়ে চলে যান এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে। এখান থেকেই বি-এস-সি ডিগ্রি নেন। রসায়ন শাস্ত্রে গবেষনারত প্রফুল চন্দ্র মারকুইরাস নাইট্রাইট-এর মত রসায়ন শাস্ত্রে মৌলিক পদার্থ উদ্ভাবন করেন। ১৮৮৬ সালে পি,এইচ, ডি, ১৮৮৭ সালে ডি,এস, সি, ১৯১১ সালে সি,আই,ই, ১৯১২ সালে আবার ডি,এস,সি, এবং ১৯১৮ সালে নাইট উপাধি পান।





















