০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে নমুনা না দিয়েই পেলেন কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টের এসএমএস

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
  • / 33

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে করোনা পরীক্ষার জন্য নমুনা না দিয়েও, দুই জনের মোবাইলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টের এসএমএস এসেছে।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ঢাকা থেকে এই এসএমএস পাঠানো হয়েছে।
আজ রোববার দুপুরে সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত ৮টায় স্থানীয় স্বেচ্ছাসেবক সাখাওয়াত খন্দকার (৪৫) ও রানা মুন্সি (৩৮) দুই জনের মোবাইলে তাদের নামে এসএমএস আসে।
তিনি আরও বলেন, ‘এতে লেখা ছিল, ৯ জুন বেলা সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দুই জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। দুই জনের করোনার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।

পরবর্তীতে পরামর্শের প্রয়োজনে তাদেরকে ১৬২৬৩ নাম্বারে যোগাযোগের জন্য বলা হয় বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

নারায়ণগঞ্জে নমুনা না দিয়েই পেলেন কোভিড-১৯ নেগেটিভ রিপোর্টের এসএমএস

প্রকাশ : ১২:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০