০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টাঙ্গাইলে সিনিয়র নার্স করোনা আক্রান্তে মৃত্যু নতুন আক্রান্ত ৪৪
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১২:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / 35
মোঃ শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে নতুন করে আরও ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত । নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইলের সদর উপজেলায় ২৩ জন, ভূঞাপুরে ১৪ জন, মির্জাপুরে ৩ জন, কালিহাতীতে ১ জন, বাসাইলে ১ জন, গোপালপুরে ১ জন এবং নাগরপুরে ১ জন।
এ মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৬’শ ৯০ জনে।
রবিবার (২ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে জানানো হয়। এতে নতুন করে ৪৪ জনের ফলাফল পজেটিভ আসে। এদিকে, জেলায় মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ৯’শ ২৪ আর চিকিসাধীন রয়েছেন ৬’শ ৯৩ জন।
প্রসঙ্গত প্রকাশ, গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় এপ্রলি মাসে ২৪ জন, মে মাসে ১’শ ৪১ জন, জুন মাসে ৪’শ ৪৭ জন এবং জুলাই মাসে ১ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর চলতি মাসে ১ আগস্ট ও আজ ২ আগস্ট ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে।





















