১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ঈদ জামাত শুরুর আগে ভেঙ্গে পড়লো মসজিদের সিলিং

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:১৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • / 65

বরিশাল প্রতিনিধি
বরিশাল নগরীর চকবাজা‌রের একটি মসজিদে ঈদের নামাজের জামাত শুরুর আগ মুহূর্তে ছাদের সিলিং ভেঙে পড়ে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে ইমামের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
শনিবার সকাল ১০টার দিকে নগরীর চকবাজার এবাদুল্লাহ জামে মসজিদে এ ঘটনা ঘটে। এর আগে চকবাজার জামে মসজিদে সকাল ৮টা, ৯টা দুইটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, চকবাজার জামে মসজিদে সকাল ৮টায়, ৯টায় এবং ১০টায় ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাত শুরুর পূর্ব মুহূর্তে মসজিদের তৃতীয় তলার ছাদের একটি বড় অংশের সিলিং ভেঙে পড়ে। এতে কোনো হতাহত না হলেও বিকট শব্দ হওয়ায় তৃতীয় জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দায়িত্বরত ইমাম বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক মাইকে ছাদের সিলিং ভেঙে পড়ার বিষয়টি মুসল্লিদের অবহিত করলে পরিস্থিতি শান্ত হয়। পরে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

বরিশালে ঈদ জামাত শুরুর আগে ভেঙ্গে পড়লো মসজিদের সিলিং

প্রকাশ : ০৯:১৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০