০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষার কবলে রাজধানীতে ঈদ বর্জ্য অপসার বাধাগ্রস্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • / 81

অনলাইন ডেস্ক
ঈদের সকালেই বর্ষার কবলে রাজধানীতে কোরবানির পশু বর্জ্য অপসারণ অভিযান। ঘণ্টাব্যাপী ভারি বৃষ্টিতে রক্ত ধুয়ে গেলেও, ভারী বর্জ্য অপসারণ বাধাগ্রস্ত হয়েছে। বেড়েছে জলাবদ্ধতায় বর্জ্য জমে থাকার শঙ্কাও।
ঈদের সকালে সবাই যখন পশু কোরবানির নানা আনুষ্ঠানিকতা সারছেন তখন সিটি কর্পোরেশনের কর্মীরা ব্যস্ত নগর পরিস্কারের কাজে। করোনাকালে দুই সিটিকে পরিচ্ছন্ন করছেন সাড়ে ১৭ হাজার কর্মী।
বাধ সাধে তুমুল বৃষ্টি। প্রায় ১ ঘণ্টার বর্ষনে থামাতে হয় কাজ। পরিচ্ছন্নতাকর্মীদের তাড়া ছিল জলাবদ্ধতা তৈরির আগেই বর্জ্য সরিয়ে নেবার। এদিকে জলজটে বর্জ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেন নগরবাসী।
করোনার কারণে এবার পশু কোরবানি হয়েছে ৪০ শতাংশ কম।

বিশাল কর্মীবাহিনীসহ সাড়ে ৭শ’ যানবাহন ব্যবহার করে, যত দ্রুত সম্ভব বর্জ্য অপসারণের আশ্বাস দিলেন দুই মেয়র।

Please Share This Post in Your Social Media

বর্ষার কবলে রাজধানীতে ঈদ বর্জ্য অপসার বাধাগ্রস্ত

প্রকাশ : ০৯:১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০